জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- শুক্রবার দুপুরে এক গৃহস্থবাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়লো চোর। চোরকে মারধোর দিয়ে পুলিসের হাতে তুলে দিলো ক্ষিপ্ত জনতা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে ময়নাগুড়িতে। এদিন ময়নাগুড়ি দেবীনগর পাড়ার নেপাল সাহার বাড়িতে সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় প্রবেশ করে চোর। সে যখন চুরির করছিল সেই সময় নেপাল সাহার স্ত্রী প্রথম তলা থেকে দ্বিতীয় তলায় উঠেন। তিনি উঠিয়ে দেখতে পান একজন যুবক আলমারি খুলে চুরির চেষ্টা করছে। অচেনা যুবককে ঘরে দেখতে পেয়ে তিনি তার হাত আটকে চিৎকার করতে থাকেন। সেই সময়ে কোনক্রমে সেখান থেকে পালিয়ে যায় চোর। পরবর্তীতে এলাকার লোকজন তাকে ধরে ফেলে। পুলিসকে খবর দিলে পুলিস গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
ময়নাগুড়ি থানার পুলিস জানিয়েছে, গ্রেপ্তার হওয়া যুবকের নাম মহেশ রায়। সে এর আগেও বেশ কয়েকটি চুরির ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শুক্রবার দুপুরে এক গৃহস্থবাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়লো চোর।












Leave a Reply