নুবরায় ভয়াবহ দুর্ঘটনায় ৭ জন জাওয়ানের মধ্যে মৃত্যু হয় খড়্গপুরের বারবেটিয়ার বাপ্পার, শোকাহত গোটা এলাকা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  লাদাখের তুরতুক sector- নুবরায় ভয়াবহ দুর্ঘটনা, নদীতে পড়ে যায় সেনাবাহিনীর বাস, ঘটনায় মৃত্যু হয় ৭ জাওয়ানের আহত প্রায় ১৯ জন জাওয়ান । মৃত জাওয়ানের মধ্যে এই রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার খরগপুর টাউন থানার অন্তর্গত বারবেটিয়া এলাকার বাসিন্দা আর্মি জাওয়ান বাপ্পা খুটিয়া মৃত্যু হয় । কতকাল গভীর রাত্রে খবর বাড়িতে পৌঁছাতে শোকের ছায়া ঘুটিয়া পরিবার সহ গোটা খড়গপুর শহর জুড়ে ।গত এপ্রিল মাসের ২৭ তারিখ বাড়ি থেকে ছুটি কাটিয়ে আর্মি ক্যাম্পে ফিরে যায় । গুজরাট থেকে সিয়াচেনে পোস্টিং হয় সিয়াচিন যাওয়ার যাওয়ার পথে সেনাবাহিনীর গাড়িটি ধ্বস নামার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে শিয়ক নদীতে পড়ে গিয়ে ৭ সেনা জাওয়ান এর মৃত্যু হয় আহত হয় ১৯ জন জাওয়ানের। জঙ্গিদের গুলিতে মরলে আফসোস হতো না কিন্তু এইভাবে খালে পড়ে গিয়ে ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না প্রাক্তন RPF জাওয়ান তার বাবা সুকুমার খুটিয়া । মৃত বাপ্পা খুটিয়ার ১১ মাসের একটি কন্যা সন্তান ও স্ত্রীকে ছেড়ে দিয়ে গেলে । রবিবার তার মৃতদেহ পৌঁছাবে তার বাড়িতে বলে জানিয়েছে তার বাবা । ইতিমধ্যেই এই ঘটনায় শোকাহত গোটা পরিবার সহ গোটা এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *