শনিবার হলদিয়ায় আসছেন অভিষেক বন্দোপাধ্যায়, মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শনিবার পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় সভা করতে আসছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সকাল থেকে সেই সভাকে কেন্দ্র করে জেলাজুড়ে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই কর্মীসমর্থকরা আসতে শুরু করেছে, রানিচকের সংহতি ময়দানে এই সভা অনুষ্ঠিত হবে। মূলত হলদিয়া শিল্পাঞ্চলের শ্রমিকদের উদ্দেশ্যে বার্তা দিতে সভা করবেন অভিষেক। ইতিমধ্যে কড়া নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে সভাস্থল চত্বর। তবে এই সভা থেকেই কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেই দিকেই নজর থাকবে আমাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *