জলপাইগুড়ি শহর জুড়ে চুরির হিড়িক, বাইক থেকে পানীয় জলের কল কিছুই বাদ যাচ্ছে না ।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- কোথাও পানীয় জলের কল খুলে নিয়ে যাচ্ছে ,আবার কোথাও সন্ধে রাতেই দোকানের সামনে থেকে হাফিশ করে দিচ্ছে আস্ত মোটর সাইকেল।
চোরের উপদ্রোপে কার্যত দিশেহারা অবস্থা জলপাইগুড়ি শহরের পৌর নাগিরিকদের।
শনিবার রাতে কোতয়ালি থানার অন্তর্গত  শহরের এক নম্বর রেল গুমটির আদর পাড়া মোড়ে  গৃহ নির্মাণ সামগ্রীর দোকান স্থানীয় যুবক নিধির সরকারের, রাত নটার সময় দোকান বন্ধে করার সময় ল্যান্ড টেলিফোনে একটু ফোন আসে সেই ফোনে কথা বলে দোকানের বাইরে এসেই দেখেন সামনে রাখা বাইক উধাও।
এই প্রসঙ্গে নিধির বাবু জানান, গভীর রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া বাইকের সন্ধান পাওয়া যায় নি, এবার পুলিসের দ্বারস্থ হতে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *