মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা অভিষেক গুপ্তা এবারের মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ স্থান দখল করেছে। 

মালদা, নিজস্ব সমবাদদাতাঃ- অন্যদিকে মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা অভিষেক গুপ্তা এবারের মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ স্থান দখল করেছে।  সে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৬৯০ । সে বাংলায় পেয়েছে ৯৯,  ইংরেজিতে ৯৭, অংকে ১০০, ভৌত বিজ্ঞানে ১০০, জীবন বিজ্ঞানে ৯৯,  ইতিহাসে ৯৬ এবং ভূগোলে ৯৯ পেয়েছে।  অভিষেকের বাবা শিবশান্ত গুপ্তা মালদার একটি বেসরকারি সংস্থায় কর্মরত। এবং মা অনামিকা গুপ্তা মালদার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা । কৃতি ছাত্র অভিষেক গুপ্তা জানিয়েছেন , বাবা ও মায়ের পাশাপাশি স্কুল এবং গৃহশিক্ষকের সহযোগিতা নিয়ে সে এবারে ভালো ফল করেছে । ভবিষ্যতে তার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা রয়েছে।

ছবি ———— এবারে মাধ্যমিকে চতুর্থ স্থান দখলকারি মালদা রামকৃষ্ণ মিশন ও বিবেকানন্দ মন্দিরের ছাত্র অভিষেক গুপ্তাকে মিষ্টিমুখ করাচ্ছে মহারাজ এবং পরিবারের লোকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *