শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের ছাত্র সার্থক ঘোষ এবছর ৬৬৯ নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় পাস করে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের ছাত্র সার্থক ঘোষ এবছর ৬৬৯ নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় পাস করে। স্বভাবতই সার্থক ঘোষ এত নম্বর পেয়ে পাস করায় খুশি তার পরিবার। যদিও আগামী দিনে অনেক বড় সাফল্যের উদ্দেশ্য নিয়েই পড়াশোনায় আরও মনোযোগ দেবে বলে জানান ছাত্র সার্থক ঘোষ। শুক্রবার সন্ধ্যায় স্কুল ছাত্র সার্থক ঘোষকে সংবর্ধনা জ্ঞাপন করতে তার বাড়িতে পৌঁছান শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। বাড়িতে গিয়ে কথা বলেন স্কুলছাত্র সার্থক ঘোষের সাথে, এরপর সার্থক ঘোষের বাবা মার সাথেও সাক্ষাৎ করেন বিধায়ক। সবশেষে স্কুল ছাত্র সার্থক ঘোষকে পুষ্পস্তবক দিয়ে বিশেষভাবে সংবর্ধনা জ্ঞাপন করে তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। যদিও আগামী দিনে সার্থকের পড়াশোনার স্বপ্ন নিয়ে সবসময় পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। স্কুল ছাত্র সার্থক কে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি শান্তিপুরের আরো বেশ কয়েকজন মাধ্যমিকে ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া ছাত্র এবং ছাত্রীদের কেউ সংবর্ধনা জ্ঞাপন করে তৃণমূল বিধায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *