একশো দিনের মজুরির দাবিতে বাঁকুড়ায় মিছিল।

সুদীপ সেন, বাঁকুড়া:-  মমতা বন্দোপাধ্যায় বিভিন্ন জেলা সফরে এসে কেন্দ্রীয় বিজেপি সরকারের একশো দিনের কাজের মজুরি না দেওয়ার প্রতিবাদে ব্লকে ব্লকে মিছিল করার নির্দেশ দেন দলীয় নেতৃত্ব কে।

সেই মতো সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলাতেও একশো দিনের কাজের বকেয়া মজুরির দাবিতে এস, সি, সেলের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়।

প্রতিবাদ মিছিল থেকে একশো দিনের বাকি থাকা মজুরি দিতে হবে, এই দাবি ওঠে।

এই মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল এস, সি, সেলের জেলা সভাপতি কলু বাউরি ও অন্যান্য নেতৃত্ব গণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *