রাজ্য তৃণমূলের নির্দেশে গোটা রাজ্যে একশো দিনের কাজের প্রাপ্য টাকা মেটানোর দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- দীর্ঘদিন ধরে একশো দিনের কাজের প্রাপ্য টাকা পাচ্ছেন না রাজ্যের সাধারণ মানুষ। রাজ্য তৃণমূলের নির্দেশে গোটা রাজ্যে একশো দিনের কাজের প্রাপ্য টাকা মেটানোর দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেওয়া হয়। সেই কর্মসূচি অনুযায়ী রবিবার বিকালে ফালাকাটা ব্লকের দেওগাঁও অঞ্চল উত্তরাংশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারের বঞ্চনার অভিযোগ তুলে সোচ্চার হয় তৃণমূল। পাশাপাশি পেট্রোল ডিজেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হয় দলীয় নেতৃত্ব। এদিন দক্ষিণ দেওগাঁও দোকানের পাড় দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে গোটা এলাকা পরিক্রমা করে। মিছিল শেষে দোকানের পাড়ে একটি পথসভা সংগঠিত করে।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেওগাঁও অঞ্চল উত্তরাংশ তৃণমূল কংগ্রেসের সভাপতি আহমেদ আলী, ব্লক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, যুব সাধারণ সম্পাদক রোহিফুল আলম, যুব নেতা এনামুল হক,শিক্ষক নেতা তাপস দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *