নবদ্বীপ পৃথিবী ফাউন্ডেশন এর উদ্যোগে অনুষ্ঠিত হল থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  আর নয় থ্যালাসেমিয়া।
নবদ্বীপ পৃথিবী ফাউন্ডেশন এর উদ্যোগে অনুষ্ঠিত হল থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির । এদিন নদীয়ার নবদ্বীপ পৌর সভার ১০ নম্বর ওয়ার্ডে তেলিপাড়া পূর্ব লেন এলাকায় অনুষ্ঠিত এই থ্যালাসেমিয়া পরীক্ষা শিবিরে এলাকার প্রায় 50 জন মহিলা ও পুরুষকে থ্যালাসেমিয়া র পরীক্ষা করানো হয়। এদিনের অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের পুষ্প স্তবক ও ব্যাজ পড়িয়ে বরন করে নেন পৃথিবী ফাউন্ডেশনের কর্মীরা।
এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন
ওয়ার্ডের কাউন্সিলর মনিকা চক্রবর্তী, নবদ্বীপ থানার অন্যতম পুলিশ আধিকারিক শ্যামল কুমার বিশ্বাস ও এলাকার সুপরিচিত নেত্রী ইন্দিরা সাহা।
এই অনুষ্ঠানে মাননীয়া কাউন্সিলর বলেন,যে বর্তমানে দেশে মধ্যে যে ভাবে বিভিন্ন রোগ থাবা বসাচ্ছে তার থেকে থ্যালাসেমিয়া হল একটি অন্যতম।সেই কারনে এই রোগ থেকে এই এলাকার মানুষ থ্যালাসেমিয়ার হাত থেকে মুক্তি পায় সেজন্য সকলকে এগিয়ে আসতে অনুরোধ করেন এবং পৃথিবী ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে সে জন্য তাদের সকলকে অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *