অবরোধের জেরে ভোগান্তি কাটিয়ে শনিবার সকাল থেকে স্বাভাবিক খড়গপুর স্টেশন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  শনিবার সকাল থেকেই স্বাভাবিক পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেল স্টেশন । দু-একটি এক্সপ্রেস ট্রেন বাতিল ও কিছু লোকাল ট্রেন অনিয়মিত চলার কারণে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের এর বাইরে গতকালের থেকে পুরোপুরি স্বাভাবিক খড়গপুর রেল স্টেশন। উল্লেখ্য গতকাল দুপুরের পর থেকেই হাওড়ায় রেল অবরোধের জেরে খড়গপুর স্টেশনে সমস্যায় পড়তে হয়েছিল রেল যাত্রীদের । শুক্রবার গভীর রাত পর্যন্ত প্রচুর মানুষ দাঁড়িয়েছিলেন খড়গপুর রেল স্টেশনে । কিন্তু আজ সকাল থেকেই চিত্র সম্পূর্ণ আলাদা । কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে খড়গপুর রেল স্টেশন । 2 একটি ট্রেন বাতিল করা হয়েছে এর বাইরে স্বাভাবিক ট্রেন চলাচল । তবে ট্রেন যাত্রীদের মধ্যে একটা আতঙ্ক, ভয় কাজ করছে। কখন কি হয় এই আতঙ্ক রয়েছে ট্রেন যাত্রীদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *