গতির বলি দুই বাইক আরোহী,আশঙ্খাজনক ১, চাঞ্চল্য গড়বেতায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গড়বেতায় সাতসকালে গতির বলি দুই বাইক আরোহী,আশঙ্খাজনক ১, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনায় গোটা এলাকায়, ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা আমশোল এলাকায় । স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায় সোমবার সকাল নাগাদ চন্দ্রকোনা থেকে গড়বেতা গামী রাজ্য সড়কের উপর দুই দিক থেকে আসা দুই মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। গড়বেতার আমশেল এলাকার বাসিন্দা রাম ঘোষ বয়স (৪৫) পেশায় রংমিস্ত্রি মোটর বাইকে করে চন্দ্রকোনা উদ্দেশ্যে যাচ্ছিল সময়ই চন্দ্রকোনা থেকে গড়বেতা গামী একটি মোটর বাইকের গতি বেশি থাকায় রামের বাইকে দ্রুতবেগে ধাক্কা মারলে ছিটকে পড়ে ৩ বাইক আরোহী। দ্রুত স্থানীয়রা তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের,এমন স্থানীয় সূত্রে খবর। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পাঠিয়েছে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। ঘটনার স্থলে পুলিশ, রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে, বন্ধ যান চলাচল। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *