জুয়া খেলাকে কেন্দ্র করে পিটিয়ে খুন,চাঞ্চল্য গড়বেতার সাইনাড়া গ্রামে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গ্রামে জুয়া খেলাকে কেন্দ্র করে বচাসার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার সাইনাড়া গ্রামে,পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম হরিপদ হাজারী,বয়স আনুমানিক ৪৭ বছর,স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে গ্রামে হরিনাম সংকীর্তন চলাকালীন জুয়ার আসর বসেছিল,সেখানেই জুয়ার গুটি চালাকে কেন্দ্র করে জুয়া পার্টিদের সঙ্গে বচসা তৈরি হয়, এরপরই অভিযোগ তাকে মারধর করা হয়েছে, আর মারধরের ঘটনায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির, এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে, পাশাপাশি আলোচনা গিয়েছি মাঝ রাতে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে,ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে, শুক্রবার সকালে ওই মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে পাশাপাশি সমগ্র ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ, অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *