ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল মালদা জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে।

নিজস্ব সংবাদদাতা, মালদা,১৯ জুন : ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল মালদা জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে।
রবিবার সকাল এগারোটা নাগাদ মালদা জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে অনুষ্ঠিত হয় ৮২ তম বার্ষিক সাধারণ সভা।
এদিন মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, ২৪ পরগনা সহ মোট ১৬ টি জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন বার্ষিক সাধারণ সভায়।
উপস্থিত ছিলেন, মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সংগঠনের সদস্য পার্থ মুখার্জী সহ অন্যান্য প্রতিনিধিরা।
বার্ষিক সাধারণ সভায় সম্মতিক্রমে সংগঠনের সম্পাদক এর নাম ঘোষণা করা হয়। সম্পাদক হন মালদা জেলা ক্রীড়া সংস্থার আজীবন সদস্য দেবব্রত সাহা।
এছাড়াও রাজ্যজুড়ে খেলার মানকে উন্নত করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বার্ষিক সাধারণ সভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *