পেশায় স্কুল শিক্ষক, অথচ বাড়িতেই বেআইনিভাবে চালাচ্ছে কুড়ি লিটারের জারবন্দি পরিশ্রুত জলের কারখানা।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- পেশায় স্কুল শিক্ষক, অথচ বাড়িতেই বেআইনিভাবে চালাচ্ছে কুড়ি লিটারের জারবন্দি পরিশ্রুত জলের কারখানা। সেই জারবন্দী জল নির্দিষ্ট টাকায় মালদা শহরের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। কিন্তু সেই জলের গুণগতমান যাচাই করবে কে ! এরকমই একাধিক এলাকায় অভিযান চালিয়ে বেআইনি জলের কারখানা চালানোর হদিস পেয়েছে জেলা ফুড সেফটি দপ্তরের কর্তারা। বেআইনি এই কাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং নির্দিষ্ট ধারায় জরিমানা করেছে ফুট সেফটি দপ্তর।
বুধবার সকাল থেকে সারাদিন ধরে মালদা শহরের বিভিন্ন এলাকায় বেআইনিভাবে চলা কুড়ি লিটারে জারবন্দী জলের কারখানা বিরুদ্ধে অভিযান চালায় জেলা ফুড সেফটি দপ্তরের কর্তারা । এদিন প্রায় সাতটি বেআইনি জলের কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে তদন্তকারী অফিসারেরা। কিন্তু মালদা শহরের অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো যেভাবে বাড়ির মধ্যেই ২০ লিটারের জারবন্দী বেআইনি জলের কারখানা গড়ে উঠেছে, তা দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন অভিযানকারী প্রশাসনের কর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *