দুই মোটর বাইক মুখোমুখি সংঘর্ষে আহত একই মোটরবাইকে থাকা দুই ভাই।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-দুই মোটর বাইক মুখোমুখি সংঘর্ষে আহত একই মোটরবাইকে থাকা দুই ভাই। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি এলাকায়। পরিবার সূত্রে জানা যায় আহতরা হলেন শারিফুল আলম বয়স ৩৪। তাহাসিন রেজা বয়স ১৪। তাদের বাড়ি কালিয়াচক থানার গোপাল প্রসাদ এলাকায়। জানা যায় মোথাবাড়ি এলাকায় ইলেকট্রিকের দোকান বন্ধ করে। এক মোটর বাইকে দুই ভাই চেপে বাড়ি আসার পথে। মোথাবাড়ি এলাকায় অপরদিক থেকে আসা। একটি মোটর বাইকের ধাক্কায় আহত হয় একই মোটরবাইকে থাকা দুইজন। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাদের দুজনকে উদ্ধার করে। প্রথমে স্থানীয় মোথাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *