পারিবারীক বিবাদকে কেন্দ্র করে গুরুতর জখম হলেন সাইফুদ্দিন লস্কর নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার ক্যানিং থানার হেড়োভাঙ্গা বাজারে।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – পারিবারীক বিবাদকে কেন্দ্র করে গুরুতর জখম হলেন সাইফুদ্দিন লস্কর নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার ক্যানিং থানার হেড়োভাঙ্গা বাজারে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে ক্যানিংয়ের হেড়োভাঙ্গা বাজার সংলগ্ন হবিরমোড় এলাকার বাসিন্দা সাইফুদ্দিন।সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল সাদ্দাম লস্করদের সাথে।এদিন সকালে সাইফুদ্দিন হেড়োভাঙ্গা বাজারে তার নিজের সাইকেল দোকান খুলে বসেছিল। সেই সময় তার দোকানের সামনে আসে সাদ্দাম,মহিনুদ্দিন,ইকবাল,সামসুদ্দিন লস্করা। অভিযোগ এরপর সাইকেল দোকানের রড নিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়লে অভিযুক্তরা পালিয়ে যায়।ঘবর পেয়ে তার স্ত্রী রেহেনা লস্কর তার স্বামীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি। ঘটনার বিষয়ে আক্রান্ত ব্যক্তির স্ত্রী রেহেনা লস্কর অভিযুক্তদের বিরুদ্ধে ক্যানিং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *