ফালাকাটা ব্লকে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল পাঁচ টি পরিবার।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফের হাতির হানা ফালাকাটা ব্লকে। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল পাঁচ টি পরিবার। ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের পানু লাইনে বুধবার গভীর রাতে তিন টি হাতির একটি দল ব্যাপক তান্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার পৃথক পাঁচটি বাড়ি ভেঙে দেয় ওই হাতির দলটি। ক্ষতিগ্রস্ত ওই পাঁচটি পরিবারের কারো ঘর ভেঙে চুরমার করে দেয়, আবার কারো ঘরের বেড়া ভেঙে ঘরে মজুত রাখা চাল ডাল আটা খেয়ে নিমিষে সাবাড় করে দিয়েছে ওই হাতির দলটি। বুধবার গভীর রাতে সবার অলক্ষ্যে আচমকাই হামলা চালা ওই বুনো হাতির দলটি। প্রায় ঘন্টা দুয়েক তান্ডব চালিয়ে অন্ধকারে মিলিয়ে যায় তারা। ঘটনায় প্রচন্ড আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *