আবদুল হাই, বাঁকুড়াঃ– গত কাল শনিবার রাত্রিতে বাঁকুড়া 60 নম্বর জাতীয় সড়কে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা, দুটি বাইক এদিন দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়সূত্রে খবর শনিবার রাত্রি দশটা নাগাদ দুটি বাইক বাঁকুড়া শহর থেকে এক্তেশ্বর ব্রীজের দিকে আসছিল,দুটি বাইকে মোট 4 জন আরোহী ছিল বলে জানা যায়। ঠিক কিসের সাথে সংঘর্ষ হয়েছিল তা পরিস্কার বোঝা না গেলেও, স্থানীয় সূত্রে খবর কোন বড় ট্রলার জাতীয় কিছুর সাথে সংঘর্ষ হয়। দুর্ঘটনা ঘটে যাবার পরেই সাথে সাথে কর্তব্যরত পুলিশকর্মীরা আহত 4 ব্যক্তিকে তড়িঘড়ি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। যার মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। ঐ তিন আশংক্ষাজনক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে, আজ সকালে চিকিৎসকরা তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করেন। সূত্র মারফৎ খবর মৃত দুই ব্যক্তির নাম শেখ শাকিল এবং ধনঞ্জয় সাইনি দুজনই বাঁকুড়া শহরের বাসিন্দা। ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটে পুরো বিষয়টা খতিয়ে দেখছে বাঁকুড়া থানার পুলিশ।
বাঁকুড়ার 60 নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই ব্যাক্তির।












Leave a Reply