ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলীর উদ্যোগে একুশে জুলাইয়ের কর্মসূচি কেন্দ্র করে পথসভা অনুষ্ঠিত হলো।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- একুশে জুলাই সহীদ স্মরণে মুখ্যমন্ত্রীর সমাবেশ রয়েছে ধর্মতলায় । ১৯৯৩ সাল থেকে একুশে জুলাই সহীদ স্মরণে সমাবেশ অনুষ্ঠিত হয় ধর্মতলায় । মুখ্যমন্ত্রীর সমাবেশ সফল করতে তৎপর তৃণমূল শিবির । মুখ্যমন্ত্রীর সমাবেশ কে কেন্দ্র করে শুরু হয়েছে পথসভা প্রস্তুতি সভা । রবিবার বিকেলে ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলীর উদ্যোগে একুশে জুলাইয়ের কর্মসূচি কেন্দ্র করে পথসভা অনুষ্ঠিত হলো ভগবানগোলা স্টেশন সংলগ্ন ফাঁকা জায়গায়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ , আবু সায়েম রিপন , সাবিরুল ইসলাম ,ব্লকের যুব সভাপতি আহসানু্র রহমান , সুনীল বাহালিয়া সহ ব্লকের বিভিন্ন নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *