২১শে জুলাই শহীদ সমাবেশ উপলক্ষে আজ রানাঘাটে সভা করল নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ২১শে জুলাই শহীদ সমাবেশ উপলক্ষে আজ রানাঘাটে সভা করল নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়া দত্ত।এদিন প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী নদীয়া তৃণমূল যুব কংগ্রেসের সাংগঠনিক শক্তিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন একুশে জুলাই একটা বিরাট সংখ্যক যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা কলকাতায় যাবে। রানাঘাট দক্ষিণপাড়া মোড়ে হওয়া এদিনের সভায় উপস্থিত ছিলেন নদীয়ার দক্ষিণ সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সিংহ সহ একাধিক নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *