ফলন ভাল হলেও অনাবৃষ্টির ফলে মাথায় হাত নদীয়ার পাট চাষীদের, বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কা চাষীদের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অনাবৃষ্টির কারণে চাষীদের মাথায় হাত, আর্থিক ক্ষতির আশঙ্কা চাষীদের।

খাতায়-কলমে মৌসুমী বায়ুর প্রবেশ ঘটলেও নেই বৃষ্টির দেখা আর জার জেরে চরম ভোগান্তির শিকার কৃষকরা।

তীব্র গরম আর রোদ সহ বৃষ্টির আকালে শুকোতে বসেছে জমির পাট গাছ।

নদীয়ার পাটের গুণগত মান খুব বাল হওয়ায় দেশ জুড়ে যেমন নাম তেমন চাহিতাও বেশি।

এই কারনে পাট চাষের মাধ্যমে চাষিরা কিছু আর্থিক লাভের আশায় তাকিয়ে থাকে পাট চাষের দিকে।

গতবছরও অতিবৃষ্টির ফলে পাটের ক্ষতি হয়েছিল, আর দামও মেলেনি সেভাবে।

সে তুলনায় এবছর পাটের ফলন ভাল হয়েছিল, কিন্তু সময় মত বৃষ্টি না হওয়ায় সময়ের আগেই পাট কেটে ফেলতে হচ্ছে বলে জানায় নদীয়ার নবদ্বীপের পাট চাষিরা।
বৃষ্টি না হওয়ায় মাঠের পাট শুকোচ্ছে মাঠেই ।
পাট পচানোর জন্য যে জলের প্রয়োজন সেই জলও মিলছেনা ।
আর্থিক ক্ষতির সামনে পরতে হচ্ছে চাষিদের ।

লাভের আশায় পাট চাষের জন্য কেউ ব্যাংক থেকে কেউ সোনা বন্ধক রেখে লোন করে চাষ করেছিল, এখন যা অবস্থা আলস টাকই তোলা মুশকিল বলেও জানায় চাষিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *