১০৭ বছরের ঠাকুমার নাচ, তাজ্জব নেট দুনিয়া, বাড়িতে এলেন নাতি ফিরোজ মোল্লা।

বাঁকুড়া-ইন্দাস, আব্দুল হাই:- ১০৭ বছরের ঠাকুমার নাচ দেখে চোখ কপালে উঠেছিল নেট দুনিয়ার। সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল ১০৭ বছর বয়সের ঠাকুমার নাচের ভিডিও। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামের বাস ভাইরাল ঠাকুমার। এই বয়সে ঠাকুমার নাচ দেখে সবার মতই বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন কোতুলপুরের সমাজসেবী ফিরোজ মোল্লা। তিনি তার চোখকে যেন বিশ্বাস করতে পারেননি, ততপর ঠাকুমার সামনা সামনি হয়ে তাঁকে সংবর্ধনা দিয়ে চোখ সার্থক করতে আজ শনিবার ঠাকুমার বাড়িতে এলেন এবং ওঁনাকে অবাক হয়ে দুচোখ ভরে দেখলেন।
১০৭ বছর বয়সে ঠাকুমা এখনো নিজেই ঘর মোছেন এবং সংসারের অন্যান্য কাজও করেন।
ঠাকুমার হাঁটাচলা দেখে মনে হয় ১০৭ বয়সটা শুধু একটা সংখ্যা মাত্র। এই বয়সে গানের তালে তালে নৃত্য করেন। বাড়ির যে কোন কাজ এখনো নিজেই করেন। ১০৭ বছর বয়সেও মানসিক দৃঢ়তায় এবং আত্মবিশ্বাসে যেকোনো নারীর আদর্শ হতে পারেন।
সমাজসেবী ফিরোজ মোল্লা ঠাকুমার আরও সুস্থতার সঙ্গে দীর্ঘদিন বাঁচার প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *