৪৭ তম পাওয়ার লিফটিং এ রাজ্যে স্তরে সোনা জয়, খুশির হাওয়া জলপাইগুড়ি শহরে।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ – আগামী ২৯-৩১ শে জুলাই কলকাতার হাওড়ায় অনুষ্ঠিত হয় রাজ্যস্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। সেখানেই অংশগ্রহণ করে জলপাইগুড়ি জেলার কদম তলার তুর্য সাহা। সাব জুনিয়ার গ্রুপে ৫৯ কেজি ক্যাটাগরিতে সোনা জিতে জেলার নাম উজ্জ্বল করলো সোনার ছেলে তুর্য সাহা, বাবা প্রকাশ সাহা পেশায় একজন আইনজীবী। তূর্য জলপাইগুড়ি হোলি চাল স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

পড়াশোনার পাশাপাশি প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা শরীর চর্চা করে এত কম বয়সে সাব জুনিয়ার গেমে অংশগ্রহণ করে সাফল্য মেলায় খুবই খুশি পরিবারের সকলে।

তবে এখানেই শেষ নয় আগামীতে ন্যাশনাল গেমের জন্য সে সিলেকশন হয়েছে, তার জন্য সে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এবং তার লক্ষ্য একটাই সোনার পদক জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *