আগামীকাল রানাঘাট হ্যাপি ক্লাব মাঠে আয়োজিত হতে চলেছে ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আগামীকাল রানাঘাট হ্যাপি ক্লাব মাঠে আয়োজিত হতে চলেছে ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের নামকরণ হয়েছে কাউন্সিলর কাপ। রানাঘাট ৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এই ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টের অংশ নেবে রানাঘাটের বিভিন্ন ওয়ার্ডের ফুটবল দল।দুদিন ব্যাপী দিবারাত্র এই ফুটবল টুর্নামেন্টে স্বদেশী ফুটবলারদের পাশাপাশি অংশ নেবে বিদেশী ফুটবলাররাও। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ও প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা অ্যালভিটো ডিকুনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *