ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে পদযাত্রা করল জেলা কংগ্রেস।

মনিরুল হক, কোচবিহার: ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে পদযাত্রা করল জেলা কংগ্রেস। বুধবার দুপুরে কোচবিহার শহরের পুলিশ লাইন মোড় এলাকায় থাকা কংগ্রেসের জেলা কার্যালয় থেকে এই পদযাত্রা শুরু হয়। শহর পরিক্রমার পর দাস ব্রাদার্স মোড়ের সামনে এসে শেষ হয়। এদিন পদযাত্রা শেষে দাস ব্রাদার্স মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা কংগ্রেসের ওয়ার্কিং পেসিডেন্ট পার্থ ঈশোর, জেলার জেনারেল সেক্রেটারি মোসারফ হোসেন, জেলা সেক্রেটারি অসিম চন্দ, জেলা কংগ্রেসের কার্যকারী সভাপতি রবিন রায় সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা।
এদিন ওই পথসভায় বক্তব্য দিতে গিয়ে বিভিন্ন নেতৃত্বরা স্বাধীনতা আন্দোলনে জাতীয় কংগ্রেসের ভুমিকা বা গান্ধী পরিবারের ভুমিকা কি ছিল সেটা তুলে ধরেন। পাশাপাশি বিজেপির পরিচালিত ভারত সরকারের সমালোচনা করেন ওই পথসভায় বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *