মনিরুল হক, কোচবিহার: এই বিশ্বজগতের মাঝে আমরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে এক নিবিড় বন্ধনে আবদ্ধ। প্রত্যেকে প্রত্যেকের প্রতি বেঁধে রয়েছি স্নেহ, প্রেম ও মায়ার বন্ধনে। পারিবারিক বিভিন্ন উৎসব এই বন্ধনকে আরো দৃঢ় করে তোলে। রাখী বন্ধন হলো সেইরকমই একটি উৎসব। আর সেই রাখী এক বন্ধন শক্তির প্রতিরূপ, যে শক্তি সকল প্রকার বাধা-বিঘ্নতা ও প্রতিবন্ধকতা কাটিয়ে জীবন যুদ্ধে জয় করার শক্তি যোগায়। প্রতিবছর শ্রাবণ মাসের পূর্ণিমার দিনে রাখী বন্ধন উৎসব পালিত হয়। সেই রাখি উৎসব কোচবিহারে পালন করলো তৃণমূল কংগ্রেস। আজ কোচবিহার জেলা তৃণমূল মহিলা কংগ্রেস ও কোচবিহার শহর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ওই রাখি উৎসব অনুষ্ঠিত হয় কোচবিহার এমজেএন হাসপাতাল সংলগ্ন এলাকায়। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা,আলোয়ানা ইয়াসমিন সহ আরও অনেকে।
জানা গেছে, রাখি বন্ধন উৎসব প্রতিবছর পালন করে আসছে তৃণমূল কংগ্রেস।এই রাখি বন্ধন উৎসব জেলার পাশাপাশি ব্লক ও পঞ্চায়েত স্তরেও রাখি উৎসব পালন করা হচ্ছে। আজ রাখি উৎসব অনুষ্ঠানে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিককে তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী ও কর্মীরা রাখি পরান। পাশাপাশি পথ চলতি বা নিত্য যাত্রীদের রাখি পরান হয় বলে জানা গিয়েছে।
কোচবিহারে রাখিবন্ধন উৎসব পালন করল তৃণমূল মহিলা কংগ্রেস।












Leave a Reply