প্রবীণ গাছকে রাখি পরিয়ে অভিনব রাখি বন্ধন উৎসব পালন কোচবিহারে।

মনিরুল হক, কোচবিহারঃ প্রাচীন গাছে রাখী পরিয়ে এক অভিনব রাখি বন্ধন উৎসব পালিত হল কোচবিহারে। শহরের স্টেশন চৌপথি সংলগ্ন এলাকায় আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে এই রাখি বন্ধন কর্মসূচি পালিত হয়। বৃহস্পতিবার এই রাখি বন্ধন উৎসব উপলক্ষে পথ চলতি মানুষদের হাত রাখি পরিয়ে দেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যেরা। পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষের মধ্যে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। এদিন সেখানে ওই প্রাচীন গাছকে রাখি পড়ান স্বেচ্ছাসেবী সংগঠনের রিঙ্কি বিবি, সুলতানা বেগম, পিংকি রায়, জুলি রায় ও শান্তা চাকি সহ আরও অনেকে।
জানা গেছে, গাছকে রাখি পরিয়ে ভাইয়ের বন্ধনে আবদ্ধ করেছে। এই রাখি বন্ধনের মধ্য দিয়ে সবুজকে রক্ষার বার্তা দিতেই এধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
এবিষয়ে ওই সেচ্ছাসেবী সংগঠনের সদস্য পিংকি রায় বলেন, অরণ্য বেঁচে থাকলে আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। সেই উদ্দেশ্যে কোচবিহার স্টেশন মোর লাগুয়া প্রাচীনতম রাজ আমলের গাছকে সুন্দর করে সাজিয়ে তাকে ভাই হিসাবে রাখি পড়ানো হয়েছে। তার সাথে পথ চলতে মানুষদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রতিটি চারা গাছের রাখি পরিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তাদেরকেও রাখি পরিয়ে দেওয়া হয়েছে। সকল মানুষকে বোঝানো হয়েছে সুস্থভাবে বাঁচতে হলে একটি করে গাছ লাগান আমরা প্রতিবাদ সবুজ অরণ্য বাঁচানোর উদ্যোগ নিয়ে থাকি এবং লাগানোর চেষ্টা করি সেই উপলক্ষে আপনাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *