নদীয়া জেলা স্বাধীনতা দিবস উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত হলো স্বেচ্ছা রক্তদান শিবির।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়া জেলা স্বাধীনতা দিবস উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত হলো স্বেচ্ছা রক্তদান শিবির। রানাঘাট পুরসভার অতিথি নিবাস তটিনীতে এই মহতী স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজিত হয়। ৭৫ বছরের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এদিন স্বেচ্ছায় রক্তদান করেন ৭৫ জন রক্তদাতা। রক্তদাতাদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।এদিনের স্বেচ্ছা রক্তদান শিবিরটি পরিচালনা করে রানাঘাট হাসপাতাল কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার
পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *