আসন্ন জাতীয় ক্রীড়া দিবসকে সামনে আট দলীয় এক নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করলো রানাঘাট ফ্রেন্ডস ক্লাব।

নদীয়া , নিজস্ব সংবাদদাতা:- আসন্ন জাতীয় ক্রীড়া দিবসকে সামনে আট দলীয় এক নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করলো রানাঘাট ফ্রেন্ডস ক্লাব। ক্রীড়া ব্যক্তিত্ব অমিত নিয়োগী ও তাপস ঘোষের স্মরণে এই আট দলীয় ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে। বিভিন্ন জায়গা থেকে আসা ফুটবলাররা। আজ উদ্বোধনী দিনে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে অশোকনগর ইউএনএফসি এবং বাদকুল্লা ভাতৃশ্রী সংঘ। এই খেলায় অশোকনগর ইউএনএফসি বাদকুল্লা ভাতৃশ্রী সংঘ কে ১-০ গোলে পরাজিত করে। এই টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে আগামী ২৮শে আগস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *