রানাঘাট নাসরা মিলন মন্দির ক্লাব ময়দানে ৪৩ তম রাজ্য জুনিয়র খো খো প্রতিযোগিতার ফাইনাল খেলার অনুষ্ঠিত হলো।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ৪৩ তম রাজ্য জুনিয়র খো খো প্রতিযোগিতার ফাইনাল খেলার অনুষ্ঠিত হলো আজ।রানাঘাট নাসরা মিলন মন্দির ক্লাব ময়দানে এই চূড়ান্ত পর্যায়ের খেলা আয়োজিত হয়। নদীয়া জেলা খো খো সংস্থার এবছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সারা বছর ধরেই বিভিন্ন খেলার আয়োজন করে আসছে এই সংস্থা।রাজ্য পর্যায়ের এই প্রতিযোগিতার মহিলা বিভাগের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে শিলিগুড়ি এবং সব পেয়েছির আসল মূলকেন্দ্র। প্রচন্ড প্রতিদ্বন্দিতামূলক ফাইনাল খেলায় শিলিগুড়ি ৫৪ পয়েন্টের ব্যবধানে সব পেয়েছিল আসর মূল কেন্দ্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে পুরুষ বিভাগের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে হুগলি ও পূর্ব মেদিনীপুর। এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে দেওয়া হচ্ছে ট্রফি ও 5000 টাকা এবং রানারআপ দলকে দেওয়া হচ্ছে ট্রফি ও তিন হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *