পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে কলকাতা যাত্রা।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আগামী ২৮ শে অগাস্ট কলকাতা গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, সেই সমাবেশে যোগ দিতে কুচবিহার জেলার মাথাভাঙ্গা থেকে পাঁচজন তৃণমূল ছাত্র পরিষদ সদস্য সাইকেল চালিয়ে কলকাতা অভিমুখে রওনা হয়েছে,
মঙ্গলবার সকালে এই পাঁচ তৃণমূল ছাত্র পরিষদ সদস্যকে জলপাইগুড়িতে স্বাগত জানানো হয়, উপস্থিত ছিলো সংগঠনের রাজ্য সম্পাদক সন্তোষ মিশ্র,।
দীর্ঘ পথ সাইকেল যাত্রা প্রসঙ্গে, তৃণমূল ছাত্র পরিষদের সৈনিক হিরণ্ময় বর্মন বলেন, কেন্দ্রীয় সরকার যে ভাবে পেট্রো পণ্যের দাম বাড়িয়েছে, তাতে সাধারণ মানুষের যাতায়াত এখন অনেক চাপের। তারই প্রতিবাদে এই সাইকেল যাত্রা।
অপরদিকে রাজ্য সম্পাদক সন্তোষ মিশ্র বলেন, তৃণমূল ছাত্র পরিষদের এই সৈনিকরাই আগামীতে দলকে এগিয়ে নিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *