মেদিনীপুর শহরে পদযাত্রায় প্রচার, নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গতি আনতে মেদিনীপুর শহরে পদযাত্রা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার বিকেলে শহরের হেলিপ্যাড ময়দান থেকে শুরু হওয়া এই মিছিল গোটা মেদিনীপুর শহর পরিক্রমা করে। পদযাত্রায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এই পদযাত্রায় দলনেত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া এবং মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা সহ একাধিক নেতা ও প্রার্থী।
পদযাত্রাকে কেন্দ্র করে শহরজুড়ে উৎসাহ ও রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে। আসন্ন নির্বাচনের আগে এই কর্মসূচিকে ঘিরে তৃণমূলের শক্তি প্রদর্শনও স্পষ্ট হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *