মোবাইল আসক্তি থেকে শৈশবকে মুক্তি দিতে খুদের সাইকেল ৱ্যালি।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- রবিবার জলপাইগুড়ির মাড়োয়ারি যুব মঞ্চের পক্ষ থেকে এক অভিনব উপায়ে শিশুদের মধ্যে সাইকেল ব্যাবহারে উৎসাহ তৈরী করতে আয়োজন করা হয় একটি সাইকেল ৱ্যালির।
ভোরের সূর্যোদয়ের পরেই একঝাক খুদে নিজেদের সাইকেল নিয়ে শহর পরিক্রমা করে, শিশুদের উৎসাহ দিতে মাইকে বাজানো হয় থিম সং, সাইকেল কি ঘন্টি বাজনে দে গান।
এই প্রসঙ্গে আয়োজক মারওয়াড়ি যুব মঞ্চের সভাপতি আসিস মালাকার জানান, মূলত বাচ্ছাদের বিভিন্ন ইলেকট্রনিক গেজেট এর প্রতি যে আসক্তি বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে, তার থেকে শিশু মন কে বার করে আনার জন্যই এই প্রয়াস, সাইকেল চালালে শিশুদের শরীর স্বাস্থ্য ও ভালো থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *