নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি রানাঘাট শহর চক্রের ৩০ তম সম্মেলন আজ আয়োজিত হলো রানাঘাট ইউ পি হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে। সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভারম্ভ হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদীতে মাল্যদান করেন সম্মেলনে উপস্থিত সদস্যবৃন্দ। এদিনের সম্মেলনে বিভিন্ন দাবি দাওয়ার বিষয়ে আলোচনা করেন বামপন্থী শিক্ষক সংগঠনের সদস্যরা। তাদের দাবিগুলির মধ্যে যেমন ছিল বকেয়া ৩১ শতাংশ মহার্ঘ ভাতা দিতে হবে। মিড ডে মিলের বরাদ্দ বাড়াতে হবে। সঠিক সময়ে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের ড্রেস ও বই দিতে হবে। প্রতিটি বিদ্যালয়ে পড়াশোনার জন্য ভালো পরিবেশ গড়ে তুলতে হবে। এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে ৩রা সেপ্টেম্বর নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রানাঘাট শহর চক্রের সম্মেলনে আলোচনা হয়।
নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি রানাঘাট শহর চক্রের ৩০ তম সম্মেলন আজ আয়োজিত হলো রানাঘাট ইউ পি হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে।












Leave a Reply