আবদুল হাই, বাঁকুড়াঃ এক যুবককে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠলো। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মরার এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।জানা যায়, বছর ৩২ বছরের এক যুবক নিজের জমিতে লাউ তুলতে গিয়ে পাশের জমিতে বিদ্যুৎ এর তার দিয়ে ঘেরা তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়।প্রমান লোপাটের জন্য যুবকের লাশ মাটিতে পুঁতে দেয় । এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।
নিখোঁজ বছর ৩২ এর এক যুবককে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ।












Leave a Reply