রেল ব্রীজের নিচে ট্রাকের সাথে যাত্রীবাহী বাসে সংঘর্ষে গুরুতর জখম ১০।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর হাতিপুল রেল ব্রীজের নিচে ছোট্ট পাশিং এর মধ্যে দু দিক থেকে আসা ট্রাক ও যাত্রীবাহী বাস এসে যাওয়ায় এই বিপত্তি ঘটে বলে জানা গেছে। এই ঘটনায় গুরুতর জখম ১০ জন। এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ।আহত ১০ জনকে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *