গোপন সূত্রে খবর পেয়ে পরিত্যক্ত ঘর থেকে তাজা বোমা উদ্ধার।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-গোপন সূত্রে খবর পেয়ে পরিত্যক্ত ঘর থেকে তাজা বোমা উদ্ধার। সোমবার রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসুদেবপুর সিনেমা হল্ট সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে। কে বা কারা বোমা গুলো বাজার সংলগ্ন এলাকাই রেখেছে তার তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।

জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে বাসুদেবপুর বাজার সংলগ্ন সিনেমা হল্টের পেছনের একটি পরিত্যক্ত ঘরে হানা দেয় পুলিশ। সেখানেই বালতিতে তিনটে তাজা বোমা রাখা ছিলো। তারপরেই কার্যত ঘটনাস্থল ঘিরে রেখে বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়। সিনেমা হল্ট এবং বাজার সংলগ্ন এলাকায় কারা বালতিতে এই তাজা বোমা গুলো রেখেছে তার তদন্ত শুরু করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *