শারদ উৎসবে সাধারণ মানুষকে পরিষেবা দিতে সবদিক দিয়ে প্রস্তুত রানাঘাট মহাকুমা হাসপাতাল।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শারদ উৎসবে সাধারণ মানুষকে পরিষেবা দিতে সবদিক দিয়ে প্রস্তুত রানাঘাট মহাকুমা হাসপাতাল। অনেক সময় শোনা যায়, দুর্গাপুজোর সময় ডাক্তার পাওয়া যায়না। হঠাৎ করে কেউ অসুস্থ হলে তারা মহাবিপদে পড়েন। শারদ উৎসবের সময় সব দিক দিয়ে তৈরি থাকবে মহকুমা হাসপাতালের টিম। দিন কিংবা রাত সকল সময়ই পরিষেবা পাবে সাধারণ মানুষ। শারদ উৎসবের জন্য হাসপাতালে তৈরি করা হয়েছে বিশেষ রোস্টার।সদা প্রস্তুত ডাক্তার ও সাপোটিং স্টাফ। এ বিষয়ে আমাদের প্রতিক্রিয়া দিলেন রানাঘাট হাসপাতালে সুপার ডা:প্রহ্লাদ অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *