নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। পূজার আনন্দে মেতে উঠার জন্য সমাজের সব স্তরের মানুষ নিজেদের সাধ্যমত শপিং করে। অপেক্ষাকৃত সমাজের দুর্বল অংশের মানুষও যাতে পূজা রামানন্দের শামিল হতে পারে তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে যুব তৃনমূল। শনিবার ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গরীব অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় যুব তৃনমূলের পক্ষ থেকে। এদিন ফালাকাটা ব্লক যুব তৃণমূলের সাধারণ সম্পাদক জবেদুল আলম নিজ হাতে সাধারণ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন।এ সময় তার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট এলাকার তৃনমূলের নেতৃত্বরা। এদিন ফালাকাটা ব্লক যুব তৃণমূলের সাধারণ সম্পাদক জবেদুল আলম বলেন, ‘পুজো সবার। তাই প্রত্যেকেই যাতে এই চারদিন আনন্দে কাটাতে পারেন, তার জন্যই এ আয়োজনে সামিল হয়েছি। দুঃস্থ মায়েদের, বোনেদের মুখে হাসি ফোটাতেই বস্ত্র বিতরণ করা হয়েছে।’
ফালাকাটা ব্লক যুব তৃণমূলের সাধারণ সম্পাদক জবেদুল আলম নিজ হাতে সাধারণ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করেন।












Leave a Reply