মহাঅষ্টমীতে কুমারী পুজো, কুমারী পুজোয় দেবী রূপে পূজিত হলেন ৭ বছরের দেবাঙ্গনা ভট্টাচার্য।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-  কুমারী পুজোয় দেবী রূপে পূজিত হলেন ৭ বছরের দেবাঙ্গনা ভট্টাচার্য৷ সোমবার প্রথা মেনে অষ্টমী তিথিতে কোচবিহার রামকৃষ্ণ মঠের কুমারী পুজো সম্পন্ন হলো। এদিন সকাল ৯টা ৩০ মিনিটে এই কুমারী পুজো শুরু হয়। কুমারীকে দেবীজ্ঞানে পুজো করাই রীতি। গত দুবছর করোনা আবহাওয়া কাটিয়ে এদিন সকাল থেকেই রামকৃষ্ণ মঠে দর্শনার্থীদের সমাগম ছিল চোখে পড়ার মতো৷ এবছর কোচবিহার শহরের ৭বছরের দেবাঙ্গনা ভট্টাচার্য কে কুমারী হিসেবে পুজো দেওয়া হয়৷ অষ্টমীর পুজোতে কুমারী পুজো দেখতে প্রচুর দর্শনার্থী সমাগম হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *