কুমারী পুজোর মাধ্যমে মহা নবমীর পুজো সম্পন্ন হল বিশিন্ডা মা নাচন চন্ডী পুজো কমিটির।

আবদুল হাই, বাঁকুড়াঃ হিন্দু ধর্মে সব চেয়ে বড়ো উত্সব হল দুর্গা পুজো। আর এই পুজোকে কেন্দ্র করে শাস্ত্র মতে রয়েছে নানান আচার অনুষ্ঠান । কুমারী বালিকা পুজো এই আচার আনুষ্ঠানগুলির মধ্যে এক অন্যতম প্রধান অঙ্গ বলে মনে করা হয়। সেই মতো গঙ্গাজলঘাটির বিশিন্ডা মা নাচন চন্ডী পুজো কমিটির তরফে মঙলবার কুমারী বালিকা পুজোর মাধ্যমে তাদের নবমীর মহা পুজো সম্পন্ন করা হয়। নারী জাতির মধ্যেই নিহিত রয়েছে দেবী দুর্গার শক্তি,তাই মূলত নারী জতিকে সন্মান জানাতে এই কুমারী পুজোর আয়োজন বলেই জানাযায়।
এবছর বিশিন্ডা এলাকারই বাসিন্দা বছর ১০ এর বালিকা ঈশিতা মুখার্জিকে এই পুজোর জন্য নির্বাচিত করা হয়েছে।

সংশ্লিষ্ট এলাকায় কুমারী পুজোর তেমন নজির না থাকায় বিশিন্ডা মা নাচন চন্ডী পুজো কমিটির কুমারী পুজোকে কেন্দ্র করে দর্শনার্থীর ভীড় থাকে চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *