বুধবার দশমিতে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা।

নিজস্ব সংবাদদাতা, মালদা,৫ অক্টোবর : বিদায় বেলায় সিঁদুর খেলা। বুধবার দশমিতে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। মাকে বিদায় জানাতে প্রথমে বরণ তারপর একে অপরের গালে সিঁদুর মাখিয়ে ঢাকের তালে নাচ মহিলাদের।
তারা জানিয়েছেন কোরোনার পর এ বছর পুজোর চারটা দিন চুটিয়ে মজা করছেন কিন্তু বাধা প্রাকৃতিক দুর্যোগ। দশমীর সকাল থেকে আকাশ পরিষ্কার তাই মন্ডপে মাকে বরণ করার পর সিঁদুর খলায় মেতে উঠেন মহিলারা। ঢাকের তালে নাচ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *