পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী এক লটারি বিক্রেতা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গতকাল। মৃত যুবকের নাম রাহুল দাস, পেশায় লটারি বিক্রেতা। বাড়ি নবদ্বীপ শহরের ১৮ নং ওয়ার্ড, চারিচারা বাজার রোড এলাকায়।

মৃত যুবকের বাবা রাজু দাস, পেশায় টোটো চালক
জানায় রাহুলের স্ত্রী র পূর্বে এক যুবকের সাথে সম্পর্ক ছিল, বিয়ের পরও ওই যুবকের সাথে সম্পর্কে লিপ্ত থাকে।
সম্প্রতি দূর্গা পুজোর সপ্তমীর দিন রাহুল শশুর বাড়ি গেলে তাকে তার স্ত্রী মারধর করে, এবং তার মোটোর বাইকের গাড়ির কাগজপত্র আটকে রাখে। এবং এ সবকিছু রাহুলের শাশুড়ীর সামনে ঘটে।
গতকাল রাতে রাহুল ফোনে তার স্ত্রীর সাথে কথা বলে, এবং তার পরই নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়।

পরিবারের লোকেরা দেখতে পেয়ে তাকে নবদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়।

আজ তার দেহটি ময়না তদন্তের জন্য শক্তি নগর হাসপাতালে পাঠালো পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *