নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন মধ‍্যবয়স্ক এক মহিলা। 

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সোমবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের ৮ নম্বর ওয়ার্ডে‌র নিবেদিতা স্মরণী এলাকায়। জানা গেছে মৃত মহিলা‌র নাম পুতুল বসু। তিনি আনন্দ‌চন্দ্র কলেজের প্রাক্তন এক অধ‍্যাপকের স্ত্রী বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ও দমকল বাহিনী। আসেন স্থানীয় কাউন্সিলর ও জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ‍্যাটার্জি। মৃতদেহ‌টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আত্মঘাতী হওয়া‌র আগে দুইটি সুইসাইড নোট লিখে গিয়েছে‌ন তিনি। পুলিশ সেটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *