হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত বাড়ি।

আবদুল হাই, বাঁকুড়াঃ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এক ব্যক্তির বাড়ি এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটে ইন্দপুর ব্লকের ব্রজরাজপুর গ্রাম পঞ্চায়েতের পতিরডাঙ্গা গ্রামের। স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল ৮টা নাগাদ সুভাষ পতির বাড়িটি হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা এসে বাড়ির ভেতর থেকে এক বৃদ্ধ দম্পতিদের উদ্ধার করে বাইরে বের করে।বাড়িতে ওই দুই বৃদ্ধ দম্পতি থাকেন ছেলে নেই। তবে কেউ আহত হয়নি সুভাষ বাবু জানান, আজ সকাল ৮ টা নাগাদ হঠাৎ হুড়মুড়িয়ে আমার বাড়িটি ভেঙে পড়ে যায়। গ্রামবাসীদের তৎপরতায় কোনো রকম বাইরে বেরিয়ে আসি। আমার পুত্র সন্তান নেই বাড়িতে আমি আর আমার স্ত্রী থাকি। এখন বাড়িতে থাকা খাওয়ার কোন জায়গা নেই। খুবই অসুবিধা পড়ে গেলাম। সুভাষ পতি প্রশাসনের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *