চার বছরের কন্যা সহ মা নিখোঁজ।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ গত ৮ ই অক্টোবর শনিবার সকাল আটটা নাগাদ বাড়ি থেকে হাট যাবে বলে বের হয় ২৩ বছরের প্রিয়া সাঁতরা। বাড়ি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর নয়নাগড়ে গ্ৰামে। প্রিয়া সাঁতরার কোলে ছিল তার চার বছরের কন্যা দিশা সাঁতরা।প্রিয়া সাঁতরার পড়নে ছিল হলুদ শাড়ি লাল পাড়। স্বামী রাজু সাঁতরা রোজ সকাল হলেই কাজের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে বাড়ি ফিরে এসে দেখে যে স্ত্রী ও কন্যা বাড়িতে নেই। স্ত্রী ও কন্যার দেখা না পাওয়ায় শনিবার রাতেই আত্মীয় স্বজন ও অন্যান্য জায়গায় খোঁজাখুঁজি করে।আজ বুধবার এখনো পর্যন্ত মা ও মেয়ের কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানান স্বামী রাজু সাঁতরা ।যদি কোন সহৃদয় ব্যক্তি খোঁজ পান তাহলে 7679633409 এই ফোন নম্বরে যোগাযোগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *