তৃনমূল তৃনমূলকে খুন করবে,তৃনমূল ‘তৃনমূলকে পেটাবে সময় চলে এসেছে,পুলিশ কত মামলা করবে,পুলিশকে নতুন নতুন ডায়েরি কিনে নিয়ে আসতে হবে : সেখ খলিল।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-‘তৃনমূল তৃনমূলকে খুন করবে,তৃনমূল ‘তৃনমূলকে পেটাবে সময় চলে এসেছে,পুলিশ কত মামলা করবে,পুলিশকে নতুন নতুন ডায়েরি কিনে নিয়ে আসতে হবে তৃনমূলের বিরুদ্ধে তৃনমূলের মামলা লেখার জন্য’-হাই মাদ্রাসা নির্বাচনের বাম-কংগ্রেস জোটের
প্রস্তুতি সভা থেকে হুংকার দিয়ে বললেন
বাম নেতা সেখ খলিল।

জানা গেছে, আগামী ১৬ অক্টোবর হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের তালগাছি সিনিয়র মাদ্রাসায় পরিচালন সমিতির নির্বাচন রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাল গাছি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তারই প্রস্তুতি সভা করলেন বাম কংগ্রেস জোট।এদিনের নির্বাচন প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বামফ্রন্টের পক্ষে থেকে বাম নেতা জামিল ফিরদৌস,
আরজাউল হক ও সেখ খলিল এবং কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন প্রাক্তন বিধায়ক
মোস্তাক আলম,জিয়াউর চৌধুরী ও মাসুদ আলম সহ আরো অন্যান্য নেতৃত্বরা।

নির্বাচনে যাতে কোনরকম কারচুপি না হয় তার জন্য মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক ও প্রশাসনকে ৭ দফা দাবি জানিয়েছেন বাম কংগ্রেস জোটের ছয় জন মনোনিত প্রার্থী।ভোট পোলিং বুথে সিসি ক্যামেরার দাবি করেছেন তারা।

মাদ্রাসার ভারপ্রাপ্ত শিক্ষক মহম্মদ এনামুল হক জানান,বাম কংগ্রেস ৭ দফা দাবি জানিয়েছেন।তার হাতে যতটুকু সম্ভব সে ততটুকু ব্যবস্থা করতে পারবেন।তবে এখানে ভোট কারচুপির কোনো ভয় নেই বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *