আবদুল হাই, বাঁকুড়াঃ পূর্ণ বয়স্ক ময়াল উদ্ধার কে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়া জেলার তালডাংরার নতুন গ্ৰামে।স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় ঐ গ্রামের জনৈক অশোক পাত্রের রান্না ঘরে ঐ ময়ালটিকে দেখতে পেয়ে গ্রামবাসীরাই বনদপ্তরে খবর দেন। পরে স্থানীয় বনদপ্তরের কর্মীরা নতুনগ্রামে গিয়ে ময়ালটিকে উদ্ধার করেন। সাময়িক পর্যবেক্ষণের পর রাতেই উদ্ধারকৃত ময়ালটিকে স্থানীয় জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে বনদপ্তর সূত্রে জানানো হয়েছে।
বয়স্ক ময়াল উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ।












Leave a Reply