এক টোটো চালক কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল আরেক টোটো চালকের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-টোটো চালানো কে কেন্দ্র করে দুই টোটো চালকের বিবাদের জেরে এক টোটো চালক কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল আরেক টোটো চালকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মালদা জেলার ইংরেজ বাজার থানার মিলকি ভবানীপুর এলাকায়। আহত টোটো চালক শংকর সাহা বয়স(২৬)বছর। চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত টোটো চালক বিনোদ ঘোষ সহ বেশ কয়েকজন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতো গতকাল রাতেও টোটো চালক শংকর সাহা পীড়পুর এলাকায় ভাড়া মারতে যান। সেখানে অভিযুক্ত টোটো চালকের সাথে টোটো রাখা নিয়ে গন্ডগোল বাদে। সে গন্ডগোল কে কেন্দ্র করেই শংকর সাহা নামে ওই টোটো চালককে এলোপাথাড়ি হাসুয়া ও লোহার রড দিয়ে আঘাত করে। তার মাথা হাত পায়ে গুরুতরো চোট লাগে। আহত টোটো চালকের চিৎকারে অন্যান্য টোটো চালকরা ছুটে আসলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। রাতেই আক্রান্ত টোটো চালককে চিকিৎসার জন্য আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই টোটো চালক। এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ার করা হয়েছে।ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *