জাতীয় সড়কে তিন পালটি সব্জি বোঝাই গাড়ি গুরুতর আহত চালক।

আবদুল হাই, বাঁকুড়াঃ- জাতীয় সড়কে উলটে গেল সবজি বোঝাই গাড়ি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া কোতুলপুরের শিয়াস মোড়ের কাছে অহল্যাবাই জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে খবর একটি খালি গাড়ি আরামবাগ থেকে কোতুলপুরের দিকে অপর দিকে একটি সবজি বোঝাই গাড়ি বিষ্ণুপুর থেকে আরামবাগের দিকে যাচ্ছিল। সেই মহুর্তে দুটি গাড়ি একে অপরকে পাশ কাটাতে গিয়ে বাঁধে এই বিপত্তি, নিয়ন্ত্রণ হারিয়ে সবজি বোঝাই গাড়িটি উলটে যায়।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। তড়িতড়ি ঘটনাস্থলে ছুটে যায়, স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় স্থানীয় কোতুলপুর থানায়। এই খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে কোতুলপুর থানার পুলিশ এসে গাড়ির চালককে আহত অবস্থায় কোতুলপুর গ্রামীন হাসপাতালে পাঠায়, এই দুর্ঘটনার জেরে যান চলাচল কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যায়, পরে পুলিশ পুরো বিষয়টিকে নিয়ন্ত্রনে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *